
গত ২৪ এপ্রিল (১১ বৈশাখ), শুক্রবার হাটহাজারী জব্বারহাট রহম আলী শাহ মাজার মাঠ প্রাঙ্গণে আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি জব্বারহাট শাখার প্রস্তাবিত কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে ভক্তবৃন্দ ও নেতৃবৃন্দের উপস্থিতিতে আল্লাহ ও রাসুল (সা.)-এর প্রেম, মানবতার কল্যাণ এবং আধ্যাত্মিক শুদ্ধতার বার্তা তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন ফিরোজ আলম, উপস্থাপনায় সৈয়দ রায়হান মোরশেদ রাব্বি এবং তাইফুর আল্ নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ. এম. জসিম উদ্দিন জিকু, হাটহাজারী জোনের সমন্বয়ক মোঃ আলাউদ্দিন আমিরী, মোঃ হাবিবুল্লাহ চৌধুরী, আলহাজ্ব হোসাইন মঞ্জু, মোহাম্মদ নাসির উদ্দিন মন্টু, শাহজাহান তালুকদার, সাবেক সমাজপতি নুর আলম, প্রবাসী আলী আজগর, বাবু, ব্যাংকার সুমন, ব্যাংকার কাজী নেজাম, ব্যাংকার মান্নান, ব্যাংকার তৈমুর আল নূর সোহান, শফিনগর শাখার ইখতিয়ার মন্জু, সৈয়দ কোম্পানি শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন তালুকদার, রফিকুল আলম, আলমগীর, ইঞ্জিনিয়ার সৈয়দ রিয়াদ মোরশেদ রিজভী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের বক্তব্যে মাইজভান্ডারী তরিকার মূল শিক্ষা ভালোবাসা, সহমর্মিতা ও মানবসেবার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে। সর্বসম্মতিক্রমে মোহাম্মদ ফিরোজকে সভাপতি, রাব্বিকে সাধারণ সম্পাদক, রুবেলকে সাংগঠনিক সম্পাদক এবং আরমানকে অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নবগঠিত এই কমিটি এলাকার মানুষের আধ্যাত্মিক উন্নতি ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।