
মাইজভাণ্ডারীয়া ত্বরিকার প্রবর্তক, ইমামুল আউলিয়া, গাউসুল আযম মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)’র ২০০তম খোশরোজ শরিফ ও ১২০তম উরস শরিফের প্রস্তুতি এবং শাখা সংগঠনের গতিশীলতা বৃদ্ধিকল্পে কেন্দ্রিয় পর্ষদ প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে অত্র অঞ্চলের সাংগঠনিক সমন্বয়কারী ও শাখা কমিটিসমূহের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে উরস প্রস্তুতি ও মতবিনিময় সভা বোয়ালখালীস্থ হক ভাণ্ডারী খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, মাইজভাণ্ডারী দাওয়াহ, বায়াত বৃদ্ধিসহ তরিকতের নানাবিধ বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় পর্ষদ সদস্য আব্দুল আজিজ ভাণ্ডারী, আশরাফ উদ্দিন সিদ্দিকী, সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার মোহাম্মদ জানে আলম, মাওলানা নুরুল আবছারসহ বোয়ালখালী উপজেলার খ জোনের ০৮ শাখা হতে উপস্থিত বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।