1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

মহান ১৫মাঘ খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী আল্লামা রিজুয়ান উদ্দীন শাহনগরী (রহঃ) ওরশ শরিফ।

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ২৩৬ বার পঠিত

সংক্ষিপ্ত জীবনী:-
বাংলাদেশের প্রবর্তিত একমাত্র তরিকা, তরিকায়ে মাইজভাণ্ডারীয়ার মহান প্রবর্তক আহলে বাইতে রাসূল, ইমামুল আউলিয়া, খাদেমুল অলদ, গাউসুল আযম, হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)’র অন্যতম খলিফা, ফানাফিল্লাহ বাকাবিল্লা, মাওলানা শাহ সুফি সৈয়দ রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরী কেবলা।

আল্লামা রিজুয়ান উদ্দীন শাহনগরী (রহঃ) ১৮৫৩খৃষ্টাব্দ ফটিকছড়ি উপজেলা ১৩নং লেলাং ইউনিয়ন শাহনগর গ্রামে জন্মগ্রহণ করেন, তাঁহার পিতার নাম মাওলানা আব্দুল করিম, মাওলানা আব্দুল করিম ছিলেন একজন আলেম এবং কামেল আউলিয়া যাঁহার অসংখ্য কেরামত রয়েছে, আল্লামা শাহনগরীর পূর্বপুরুষ ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর আরব থেকে চট্টগ্রাম ফটিকছড়ি আব্দুল্লাহপুর বসবাস শুরু করেন পরর্বতীতে আল্লামা শাহনগরী পূর্বপুরুষ শাহনগর গ্রামে বসবাস স্থাপন করেন, আল্লামা রিজুয়ান উদ্দীন শাহনগরী গ্রামে শৈশবে ও প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন, পরে উচ্চ শিক্ষার জন্য কোলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন, কোলকাতা আলিয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে উচ্চ ডিগ্রি এবং গোল্ডমেডেলিস্ট অর্জন করেন, পড়ালেখা শেষ করে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য হুজুর গাউসুল আযম, হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) হাতে বায়াত গ্রহণ করে বেলায়ত অর্জন করেন এবং কঠোর রিয়াজতে মশগুল থাকেন, তিনি দুনিয়াবী লোভ-লালসা ত্যাগ করে খোদার প্রেমে এতটা মগ্ন হয়েছিলেন উনার নিজ ঘরবাড়ি ছেড়ে হাটহাজারী থানার অন্তর্গত ফরহাদাবাদ ও শফিনগর এলাকায় রিয়াজতের মাধ্যমে উঁনার দীর্ঘ সময় অতিবাহিত করেন, উঁনি কঠিন সাধনা করেন এবং তাঁহান পীর হুজুর গাউসুল আযম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) এবং পরবর্তীতে ইউসুফে-সানী হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারী (কঃ)’র থেকে বেলায়তের অর্জন করে বেলায়তের উচ্চ মোকামে গিয়ে পৌঁছেন, উনার বেলায়তের মোকাম এত উঁচু ছিলো যে যখন আল্লামা শাহনগরী বাবা ভাণ্ডারী (কঃ) হুজরা শরিফে প্রবেশ করতেন তখন বাবা ভাণ্ডারী (কঃ) আল্লামা শাহনগরীকে দাঁড়িয়ে সম্মান করতেন এবং হুক্কা মোবারক গ্রহণ করার জন্য আরজ করতেন কিন্তু আল্লামা শাহনগরী বাবা ভাণ্ডারীর হুক্কা মোবারকে সম্মান প্রদর্শন (চুমু দিয়ে) বাবা ভাণ্ডারীকে বলতে
“আপনি হচ্ছেন সুলতানের সুলতান আর আমি হচ্ছি গোলামের গোলাম” এই কথা বলে বাবা ভাণ্ডারী (কঃ) থেকে বিদায় নিয়ে চলে আসতেন।
আল্লামা শাহনগরীর শান বর্ণনা করতে গিয়ে খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী হযরত মাওলানা মোছহাব উদ্দীন শাহপুরী (রহঃ) বলেন-
“মাননীয় শাহনগরী আউলিয়ার প্রধান,
উলমা দপ্তরে আর গৌরব তাঁহান” (রত্নভাণ্ডার)

আল্লামা শাহনগরী (রহঃ) দীর্ঘদিন আল্লাহর রিয়াজতে কঠোর সাধনার মাধমে অতিবাহিত করেন উঁনার সাথে অসংখ্য আউলিয়া কেরাম চলাফেরা করতেন তারমধ্যে খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী মাওলানা বজলুল করিম মন্দাকিনী (রহঃ), মাওলানা রহম আলী (রহঃ), মাওলানা করম আলী (রহঃ) মাওলানা আব্দুল হাদী কাঞ্চনপুরী (রহঃ) সহ অসংখ্য আউলিয়া কেরাম ছিলেন।

লোকমুখে আল্লামা শাহনগরীর অসংখ্য কেরামত শুনা যায় তার মধ্যে উল্লেখ আছে যে, ফটিকছড়ি সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আমিনুল্লাহ সুন্দরপুরী (রহঃ) একদিন ভক্তবৃন্দসহ কোন এক মাহফিল থেকে আসার সময় পথমধ্যে আল্লামা শাহনগরী দাঁড়িয়ে রইলেন মাওলানা আমিনুল্লাহ সুন্দরপুরী কাছাকাছি আসলে আল্লামা শাহনগরী সুন্দরপুরী কে উদ্দেশ্য করে বলেন মওলানা সাহেব আমার পায়খানার হাজত হয়েছে আমার জন্য পানি নিয়ে আসেন এই কথা বলে আল্লামা শাহনগরী জঙ্গলের ভিতর ঢুকে গেলেন, মাওলানা সুন্দরপুরী পানি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রইলেন আল্লামা শাহনগরী হাজত শেষ হওয়ার পর মাওলানা সুন্দরপুরী নিজ হাত দিয়ে আল্লামা শাহনগরীকে পরিস্কার করে দেন, মাওলানা সুন্দরপুরী যখন আল্লামা শাহনগরী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন তখন পিছনে থাকা এক ভক্ত বলে উঠলেন হুজুর আপনি এই পাগল লোকটাকে কেন পানি দিয়ে পরিস্কার করে দিলেন?ভক্তের কথার উত্তরে মাওলানা সুন্দরপুরী বললেন উনাকে চুপ থাকতে কিন্তু ততক্ষণে আল্লামা শাহনগরী সামনে এসে বলে উঠলেন মাওলানা সাহেব “মানুষ পায়খানা করলেও মরে না করলেও মরে” সুন্দরপুরী তার ভক্তকে বললেন তোমাকে আর বাঁচাতে পারলাম না সেই রাতে লোকটি পায়খানা বন্ধ হয়ে মারা যায়। আল্লামা শাহনগরী (রহঃ) এর নিকট গ্রামের মানুষ দুধ মধু দই সহ অনেক খাবার নিয়ে আসতেন সকল তরল জাতীয় খাবার দিয়ে শরবত তৈরি করে উপস্থিত আশেকভক্তকে খাওয়াতেন একদিন এক ব্যাক্তি কৃষি জমিতে পোকামাকড়ের অতিষ্ঠ হয়ে এক বোতল বিষ নিয়ে আল্লামা শাহনগরীর নিকট দোয়ার জন্য আসলেন তখন আল্লামা শাহনগরী তাঁহার আপন ভাতিজা মোহাম্মদ মিয়া কে উদ্দেশ্য করে বলেন শরবতে বিষের বোতলটি দিয়ে দেওয়ার জন্য তখন আশেক ভক্ত ছাড়াও মাওলানা মকবুল আলী (রহঃ), মাওলানা আমিনুর রহমান (রহঃ) সহ অসংখ্য আলেম উলমা উপস্থিত ছিলেন তাঁহার ভাতিজা মোহাম্মদ মিয়া শাহনগরীর হুকুম মতো বিষের বোতলটি শরবত দিয়ে দেন এবং উপস্থিত সকলের মাঝে শরবত বিতরণ করার পর বাকি শরবত সকলের পরিবারের জন্য দিয়ে দেওয়ার হুকুম করে দেখা গেল বিষ মিশানো শরবত খেয়ে কার কোনরকম ক্ষতি হলো না।

আল্লামা শাহনগরী নিকট অসংখ্য আলেম উলমা আসা-যাওয়ার করতেন যারা শাহনগরী থেকে বেলায়ত অর্জন করে কামেল আউলিয়া হয়েছেন তার মধ্যে উল্লেখ মাওলানা আমিন ফকির (রহঃ) গোপালঘাটা, মাওলানা আব্দুল গফুর শাহ (রহঃ) ফটিকছড়ি, মাওলানা মকবুল শাহ (রহঃ) গোপালঘাটা, মাওলানা আমিনুল্লাহ সুন্দরপুরী (রহঃ) ফটিকছড়ি সহ অনেকেই রয়েছে।

এই মহান জাতেপাক ১০ আশ্বিন ২৫ সেপ্টেম্বর ১৯২৮ খৃষ্টাব্দ ৭৫বছর বয়সে ওফাত বরন করেন।
প্রতি বছর ১৫ মাঘ ২৯ জানুয়ারি হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ) উরশ এবং আল্লামা শাহনগরীর বেলাদত ও বেলায়ত বার্ষিকী উরশ শরিফ ও ১০ আশ্বিন বার্ষিক ওরশ শরিফ মহাসমারোহে শাহনগরীর রওজামোবারক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

লেখক
শেখ মুহাম্মদ ইসমাইল
সংগঠক ও মানবিক কর্মী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park