
ইমাম হোসাইন(রাদ্বি.) ইসলামি মিশন বাংলাদেশের উদ্যোগে পবিত্র মিরাজুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাজা গরীব নাওয়াজ, মঈনুদ্দিন চিশতী হাসান সানজরী (ক.) এর ওরছ মুবারক উপলক্ষে মাহফিলে জিকিরে মোস্তফা(দ.) মক্কা শরীফে উদযাপিত হয়েছে । ইমাম হোসাইন (রাদ্বি.) ইসলামি মিশন বাংলাদেশ ও সানজরী হজ্ব কাফেলার পরিচালক খাদেমুল হুজ্জাজ মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শায়ের মুহাম্মদ মহিউদ্দিন তানভীর, শায়ের মুহাম্মদ মিজানুর রহমানসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ সফিউল আজম চৌধুরী, মুহাম্মদ আজিজুল আলম চৌধুরীসহ প্রমুখ। এতে মন মুগ্ধ কর নাশিদ পরিবেশনা সকল শ্রোতারা দারুণভাবে উপভোগ করেন ।