1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

ভূজপুর সার্বজনীন জ্যোতিশ্বরানন্দ কেন্দ্রীয় গীতা মন্দিরে ১৬তম বার্ষিক বিশ্বশান্তি গীতাযজ্ঞ উপলক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পঠিত

ভূজপুর সার্বজনীন জ্যোতিশ্বরানন্দ কেন্দ্রীয় গীতা মন্দির-এর বিশ্বশান্তি গীতাযজ্ঞের ১৬তম জয়ন্তী উপলক্ষে বিশ্বের সকল জগতের শান্তি কামনায় আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দগিরী মহারাজ ও মহারাজবৃন্দের উপস্থিতিতে চণ্ডী পাঠ, গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শংকর মঠ ও মিশনের সকল মহারাজ, ভক্ত ও অতিথি, স্থানীয়, প্রশাসনের অতিথিবৃন্দ, ভূমিদাতা, প্রবাসী ফোরাম, মাতৃসম্মেলন, বিনামুল্যে চক্ষু চিকিৎসা রক্তের গ্রুপ নির্ণয়ের লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির চিকিৎসক কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিতিতে সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে এবং সফলভাবে মহতী ধর্মসভা সাংস্কৃতিক সন্ধ্যা, শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চশমা বিতরণসহ অন্যান্য সেবা সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্টানে গীতাযজ্ঞ পরিচালনা করেন শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরী মহারাজ। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন মন্দিরে উপদেষ্টা বুলবুল কান্তি দে। প্রধান অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারমান উত্তম কুমার মহাজন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ভূজপুর কেন্দ্রীয় মন্দিরে সম্পাদক রনজিত কুমার পাল, লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, লায়ন জসিম উদদীন, লায়ন জানে আলম, লায়ন কৃষ্ণ আচার্য্য, সহ-সভাপতি কেশব কুমার দে, ভূজপুর থানা পুজা উদযাপন পরিষদ, উপদেষ্টা অনিল সেন, ডাক্তার স্বপন কুমার নাথ, মাস্টার হরিপদ মহাজন, ধনা দাশ, অর্থ সম্পাদক সুজন দে, তুষার দাশ, বিকাশ কুমার শীল, মাদল কিশোর নাথ, মন্দিরের সভাপতি রনজিত কুমার শীল, সহ সভাপতি প্রকাশ আচার্য্য, সম্পাদক প্রভাত শীল, বিকাশ শীল, কাজল শীল, আশিষ শীল, উৎসব উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল শীল, রণি শীল, নয়ন শীল, শয়ন শীল, সোহাগ শীল, অপু দে, পলাশ আচার্য্য, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নিপু রানী দেসহ দুই সহস্রাধিক ভক্ত নর-নারী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park