1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও মাস্টার আবুল বশরের ইন্তেকাল

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও শিক্ষক মাস্টার আবুল বশর ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৮ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটে উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে মাস্টার আবুল বশর অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।
তিনি গোপালঘাটা গ্রামের মনুর বাড়ির মরহুম মাওলানা আবদুর রহমানের পুত্র।
মাস্টার আবুল বশর ছিলেন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক পূর্বকোণ পত্রিকার নাজিরহাট সংবাদদাতা এবং নাজিরহাট কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক।

শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা মাস্টার আবুল বশর মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে একজন অকুতোভয় বীর হিসেবে নিজেকে প্রমাণ করেন। একজন আদর্শ শিক্ষক, সাহসী মুক্তিযোদ্ধা ও সৎ সাংবাদিক হিসেবে তিনি আমৃত্যু সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর এই প্রয়াণে ফটিকছড়িবাসী এক আলোকিত মানুষকে হারাল।

ফটিকছড়ির এই গুণীজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (৯ মার্চ) দুপুর দুইটায় দক্ষিণ গোপাল ঘাটা বায়তুল ফালাহ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park