1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের তত্ত্বাবধানে কার্তিকপুর গীতা ও নৈতিক শিক্ষা নিকেতন’র “৮ম বর্ষপূর্তি অনুষ্ঠান” ২৯ মে

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭৫ বার পঠিত

আগামী ২৯ মে ২০২৬খ্রি. শুক্রবার বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ফটিকছড়ি সংসদের সার্বিক তত্ত্বাবধানে বাগীশিক দাঁতমারা ইউনিয়ন সংসদের অধিভূক্ত কার্তিকপুর গীতা ও নৈতিক শিক্ষা নিকেতন এর “৮ম বর্ষপূর্তি অনুষ্ঠান” পূর্ব হাছনাবাদ (কার্তিকপুর) শ্রীশ্রী দূর্গা, কালী ও গীতা মন্দিরে অনুষ্ঠিত হবে। কর্তিকপুর পূজা উদযাপন পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে নগর পরিক্রমা ও বর্ণাঢ্য র‌্যালী, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভারম্ভ এবং গীতা ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা, নবগঠিত কার্তিকপুর পূজা উদযাপন পরিষদ (২০১৬-২৭)খ্রি. এর শপথগ্রহণ, গুণীজন সংবর্ধনাসহ বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ এবং এর অধিনস্থ সকল পৌরসভা ও ইউনিয়ন সংসদ সমূহকে কার্তিপুর গীতা ও নৈতিক শিক্ষা নিকেতন পরিচালনা পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান, পুরস্কার বিতরণ ও মহাপ্রসাদ আস্বাদন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন কার্তিকপুর গীতা ও নৈতিক শিক্ষা নিকেতন পরিচালনা পরিষদের সভাপতি শ্রী লিটন মহাজন ও সাধারণ সম্পাদক শ্রী রুবেল দে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park