1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের আওতাধীন ভূজপুর ইউনিয়ন সংসদ’র ৩য় কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পঠিত

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ভূজপুর ইউনিয়ন সংসদের ৩য় কার্যকরী পরিষদ এর ত্রি-বার্ষিক সম্মেলন ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার শ্রী শ্রী হরি, দুর্গা ও রক্ষা কালী (পূর্ব ভূজপুর-বণিক পাড়া) মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। গীতা নিকেতনের শিক্ষার্থীদের সমন্বিত শ্রীমদ্ভগবদগীতা পাঠের মাধ্যমে ১ম পর্বে সভাপতিত্ব করেন ভূজপুর ইউনিয়ন সংসদের সভাপতি মাষ্টার শ্রী টিটু মহাজন। ১ম পর্ব পরিচালনা করেন বাগীশিক ভূজপুর ইউনিয়ন সংসদ এর সাধারণ সম্পাদক শ্রী প্রবীর আচার্য্য। ২য় পর্বে সভাপতিত্ব করেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি শ্রী মানস চক্রবর্তী। সম্মেলন পরিচালনা করেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী লিটন মহাজন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিরহাট বাজারের হরি, দূর্গা ও কালী মন্দির এর সুযোগ্য সফল সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক শ্রী রনজিত কুমার পাল, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলার সংসদের সহ-সভাপতি শ্রী এডভোকেট টিটু দেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী রাসকিন চৌধুরী, ভূজপুর ইউনিয়ন পরিষদ এর তিন তিনবারের নির্বাচিত ইউপি সদস্য শ্রী রূপসী বণিক অন্তরা, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সিনিয়র সহ -সভাপতি শ্রী রূপক দে, নির্বাহী সদস্য শ্রী দেবাশীষ দেব, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী পার্থ ঘোষ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শ্রী বিজয় মজুমদার, সহ-অর্থ সম্পাদক শ্রী উজ্জ্বল দে, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী সাধন কান্তি নাথ, শ্রী শ্রী হরি, দূর্গা ও রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী সুজন গুপ্ত, বিশিষ্ট সমাজ সেবক শ্রী প্রভাত বণিক, দাঁতমারা ইউনিয়ন সংসদ এর সম্মানিত সভাপতি শ্রী বাবুল দেব, হারুয়ালছড়ি ইউনিয়ন সংসদ এর সভাপতি শ্রী খোকন ওরাং, পাইন্দং ইউনিয়ন সংসদ এর সাধারণ সম্পাদক শ্রী সজীব দে, শ্রী অসীম মহাজন, শ্রী শান্তুু গুপ্ত, শ্রী সুমন দেব, শ্রী কাঞ্চন নাথ, শ্রী সুজন গুপ্তসহ সকল স্তরের নেতৃবৃন্দ। ১ম পর্বে আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন বাগীশিক ভূজপুর ইউনিয়ন সংসদের অর্থ সম্পাদক শ্রী কাঞ্চন নাথ, বাগীশিক ভাজপুর ইউনিয়ন সংসদের পক্ষে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বাগীশিক ভূজপুর ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শ্রী প্রবীর আচার্য্য। ১ম পর্বের সভাপতি শ্রী টিটু মহাজন তার বক্তব্যের মাধ্যমে কমিটির বিলুপ্তি ঘোষনা করেন। সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের প্রেক্ষিতে বাগীশিক ভূজপুর সংসদের ৩য় কার্যকরী পরিষদ গঠন কল্পে ০৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এতে তাৎক্ষণিকভাবে শ্রী রনজিত কুমার পাল কে আহ্বায়ক এবং শ্রী টিটু দেব কে সদস্য সচিব মনোনীত করে আহব্বায়ক কমিটি গঠন সম্পন্ন করা হয়। এছাড়াও উক্ত আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ৩ জন। সদস্য (০১) শ্রী প্রভাত বণিক, সদস্য (০২) শ্রী বিজয় মজুমদার, সদস্য (০৩) শ্রী টিটু কুমার মহাজন। ২য় পর্বে ফটিকছড়ি উপজেলা সংসদের সম্মানিত সভাপতি শ্রী মানস চক্রবর্তী উপস্থিত সকলের উদ্দেশ্যে আহ্বায়ক কমিটিতে মনোনীত ব্যক্তিদের তালিকা প্রকাশ করেন এবং তিনি আগামী ২০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সকল কে সাথে নিয়ে একটি ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ গঠন কমিটি গঠন করার জন্য আহ্বায়ক কমিটিকে বিশেষ অনুরোধ জানান। পরিশেষে আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি উপস্থিত সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার চূড়ান্ত সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park