
সুষ্ঠ, সুন্দর ও ন্যায়নিষ্ঠ সমাজ বিনির্মানে শ্রীমদ্ভগবদগীতার আদর্শে মানব জীবন গঠনে গীতা শিক্ষার বিকল্প নেই। হিংসা, বিদ্বেষ পরিত্যাগ করে বৈষম্যহীন সমাজ গঠনে সকল সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করে, বাগীশিক ফটিকছড়ি পৌরসভা সংসদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী উপরোক্ত কথা গুলো বলেন।
ফটিকছড়ি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শিক্ষক লিটন মহাজন ও বাগীশিক ফটিকছড়ি পৌরসভা সংসদের সাধারণ সম্পাদক ডা. প্রশান্ত দত্ত রায়ের যৌথ সঞ্চালনায় ও পৌরসভা সংসদের সভাপতি সঞ্জয় কান্তি নাথের সভাপতিত্ত্বে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও আর্শিবাদ বাণী প্রদান করেন শ্রীমৎ সিদ্ধরসিক ব্রহ্মচারী মহারাজ ও শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী মহারাজ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সহ-সভাপতি লায়ন বরুণ আচার্য বলাই। শপথ বাক্য পাঠ করান বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি শিক্ষক শ্রী মানস চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জেলা সংসদের পৃষ্ঠপোষক রবিন সাহা। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সংসদের উপদেষ্টা রোটারিয়ান জুয়েল চক্রবর্তী ও ফটিকছড়ি উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পন্ডিত শ্রী লিংকন চক্রবর্তী। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা সুমন কুমার বণিক। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সহ-সভাপতি এডভোকেট টিটু কুমার দেব, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসকিন চৌধুরী, অর্থ সম্পাদক পরিমল, সহ-সাংগঠনিক সম্পাদক ছোটন দাশ, পৃষ্ঠপোষক রিপন নিয়োগী। এছাড়াও আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের উপদেষ্টা ডা. সুব্রত চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রূপক দে, সহ-সভাপতি ডা. মানিক কুমার দেবনাথ, নির্বাহী সদস্য রনজিত চক্রবর্তী, নির্বাহী সদস্য সজল চক্রবর্তী, নির্বাহী সদস্য দেবাশীষ দেব, নির্বাহী সদস্য রুবেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আদিত্য দাশ, অর্থ সম্পাদক ছোটন নাথ, হিসাব ও নিরিক্ষা বিষয়ক সম্পাদক আকাশ চৌধুরী নান্টু, প্রকাশনা সম্পাদক শ্রীবাস দাস বৈষ্ণব, সহ-অর্থ সম্পাদক উজ্জ্বল দে, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক সাধন কান্তি নাথ, পৃষ্ঠপোষক ডা. উত্তম কুমার রায়। স্বাগত বক্তব্য প্রদান করেন পৌরসভা সংসদের সাধারণ সম্পাদক প্রশান্ত দত্ত রায়। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের আওতাধীন সকল পৌরসভা ও ইউনিয়ন সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল স্তরের নেতৃবৃন্দ।