1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

ফটিকছড়িতে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার ফজিলত প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পঠিত

১৭ জানুয়ারি শনিবার ফটিকছড়ি উপজেলার রোসাংগীরির আজিমনগরস্থ উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার আবাসিক ভবনে ২০২৫ সালে হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্ৰদান অনুষ্ঠান অত্যন্ত ভাবগম্ভীর ও ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) । বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ সরোয়ার আলমগীর । অনুষ্ঠানটি সকাল ১০ টা ৩০ মিনিটে প্রতিষ্ঠানের সভাপতি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের সভাপতিত্বে শুরু হয়। এতে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক-সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।প্রধান অতিথি বক্তব্যে বলেন, আজ যারা হাফেজে কুরআন হিসাবে আত্মপ্রকাশ করল, তারা শুধু একটি প্রতিষ্ঠানের গর্ব নয়, সমগ্র উম্মাহর গৌরব। কুরআন হিফজ আল্লাহর বিশেষ নিয়ামত, যার মাধ্যমে তিনি দ্বীনকে সংরক্ষণ করে থাকেন। হিফজ মানে শুধু কুরআন মুখস্থ করা নয়, বরং কুরআনের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করাই প্রকৃত সফলতা। এছাড়া অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের ত্যাগ, ধৈর্য্য ও আন্তরিকতার ফলেই আজ এই সন্তানরা কুরআনের খাদেম হিসেবে গড়ে উঠেছে। আল্লাহ তায়ালা আপনাদের এই খেদমত কবুল করুন।সভাপতির বক্তব্যে আকরাম খান বলেন, আমাদের প্রতিষ্ঠানের এভাবে হাফেজে কুরআন গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ আবুল কাছেম, সৈয়দ মোরশেদুল আমিন, হাফেজ মুহাম্মদ এরশাদ, হাফেজ আবুল কালাম।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বলাই কুমার আচার্য্য, কাজী মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ মকসুদুর রহমান হাসনু, কাজী নিজাম উদ্দীন,মাষ্টার বটন কুমার দে, সৈয়দ সাকলাইন মাহমুদ, ডাক্তার সামিয়ুল করিম, জালাল উদ্দিন, শাফায়াত হোসেন, রাশেদ আলী, হাফেজ মহি উদ্দিন, হাফেজ আবু হানিফ, হাফেজ ইরফানুল ইসলাম, নিবাসীদের অভিভাবকগণ প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ জুনাঈদ হাসান,রাসূল (দ.) ও মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন মো.সাজ্জাদ হোসেন ও মো.ইসমাঈল হোসেন। মিলাদ-কিয়াম পরিচালনা করেন হাফেজ আবুল কালাম ৷নাতে অনুষ্ঠানের শেষ পর্বে হেফজ সম্পন্নকারী ১০ জন শিক্ষার্থীর মাথায় পাগড়ি পরিয়ে দস্তারে ফজিলত প্রদান করা হয়।দুপুর ১২টায় মাইজভাণ্ডারী শাহী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা নুরুল ইসলাম ফোরকানী পরিচালিত মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park