
আগামী ২১ রমজান ১১ মার্চ ২০২৬খ্রি. বুধবার, বিকাল ৪ ঘটিকায় চরণদ্বীপ দরবার শরীফ প্রাঙ্গণে পবিত্র রমজানুল মোবারক ও ওরশে ইমামুল আউলিয়া শেরে খোদা হযরত আলী (র.) উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। দু’আ ও মোনাজাত পরিচালনা করবেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযতুলহাজ্ব শাহ্সুফি শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। এতে প্রখ্যাত ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এ মহতি অনুষ্ঠানে আপনাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এন্তেজামিয়া কমিটি।