
গত ১২ জানুয়ারী ২০২৬ ঈসায়ী সোমবার,পবিত্র মিরাজুন্নবী(দঃ)র স্মরণে গাউছিয়া আহমদিয়া মীর ছাহারা দাখিল মাদ্রাসার ২০২৬ সালের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণ ও সকাল ১১টায় অত্র মাদ্রাসা মিলনায়তনে ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অত্র মাদ্রাসার সুপার, শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু ছাদেক মুনিরী’র পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পীরে মোকাম্মেল, মুর্শিদে বরহক হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরী (ম.জি.আ.),উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জনাব মুহাম্মদ রাশেদ করিম, সদস্য, অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী বি.এ,
ছবক প্রধান করেন, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ, হযরতুল আল্লামা মুহাম্মদ ইউনুস আল কাদেরী,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফটিকছড়ি জামেউল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, হযরতুল আল্লামা হুমায়ুন কবির মজুমদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুনিরুল উলুম বারীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ, হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ কারী ফখরুদ্দিন কাদের চৌধুরী, বারীয়া শফিকুল মুনির যুব কমিটির চেয়ারম্যান, আলহাজ্ব মুহাম্মদ সালাউদ্দিন কাদের চৌধুরী, আলহাজ্ব মুহাম্মদ সামশুল আলম, পৌরসভা বিএনপির সদস্য, জনাব মুহাম্মদ হাসান চৌধুরী, অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য, আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ ও ফটিকছড়ি উপজেলা সেচ্চাসেবক দলের আহব্বায়ক জনাব এস.এম. আবু মনসুর, বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী, জনাব মুহাম্মদ আবুল মনসুর, অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য, জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন রেজভী, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া মুনিরী, জনাব সৈয়দ মুহাম্মদ শাহদাত হোসেন, জনাব মুহাম্মদ আহসানুল করিম রাজন, মুহাম্মদ মোরশেদুল আলম,এতে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা মণ্ডলি, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীগণ প্রমুখ।পবিত্র কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, পবিত্র নাতে রাসুল (দঃ) আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীনদের ফুল দিয়ে বরণ ও উপহার প্রদান, ২০২৬ সালের জন্য ছবক প্রদান, মিলাদ কিয়াম, দোয়া মুনাজাত ও তাবাররুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সুসম্পন্ন হয়।