1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

চরণদ্বীপ দরবার শরীফে ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পঠিত

পবিত্র রমজানুল মোবারক ও ইমামুল আউলিয়া শেরে খোদা হযরত আলী (র.) ওরশ উপলক্ষে গত বুধবার বাদে আসর বোয়ালখালীর চরণদ্বীপ দরবার শরীফ শাহী ময়দানে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বক্তারা বলেন “হযরত আলী ইবনে আবি তালিব (র.) — যিনি ইসলামের ইতিহাসে জ্ঞান, সাহস ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে চিরস্মরণীয়।” পবিত্র কা’বার বুকে জন্ম নেওয়া এই মহান সাহাবি ও খলিফার ওরশ উপলক্ষে প্রতি বছর বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে আজিমুশ্বান এই মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। মাহফিলে দু’আ ও মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত হযরতুলহাজ্ব শাহসুফি শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। এতে উপস্থিত ছিলেন শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী, হযরত মাওলানা ইসহাক আনসারী, মুক্তিযোদ্ধা আবদুল লতিফ কমান্ডার, মজিবত উল্লাহ মজু, শফিকুল ইসলাম শাহীন। এতে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আখতার উদ্দিন তালুকদার, জসিম উদ্দিন সওদাগর, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, নুরুল আমিন খান, এডভোকেট রাশেদ ফারুকী, মুহাম্মদ ইকবাল হোসেন, আজিজ উদ্দিন, মফিজ উদ্দিন প্রমুখ। মাহফিলে গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখা, আনোয়ারা উপজেলা শাখা, সীতাকুণ্ড উপজেলা শাখা, মোহরা শাখার নেতৃবৃন্দ ও দরবারের অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি এবং সকলের দুনিয়া ও আখেরাতের কামিয়াবীর জন্য প্রার্থনা করা হয়। অনুষ্ঠান শেষে সকলে একসাথে ইফতার গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park