1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

চরণদ্বীপ দরবার শরীফে আহলে বায়তে রাসূল (দঃ) স্মরণে ৩ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল ২৪ জুন

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত

চরণদ্বীপ দরবার শরীফে গাউসিয়া রহমানিয়া বশরিয়া শহীদিয়া ত্বরিকত কমিটির ব্যবস্থাপনায় আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে ৩ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল-২০২৬ আগামী ২৪, ২৫ ও ২৬ জুন ২০২৬খ্রি. অনুষ্ঠিত হবে। ছদারত ও মোনাজাত পরিচালনা করবেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে ত্বরিকত রহনুমায়ে শরীয়ত তাজুল আশেকীন হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.জি.আ)। উদ্বোধক হিসেবে থাকবেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন বিশিষ্ট আলেমে দ্বীন, মাইজভাণ্ডারী লেখক ও গবেষক হযরতুল আল্লামা শাহ্জাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.জি.আ.)। স্বাগত বক্তব্য রাখবেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহ্জাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)। ১ম দিন ২৪ জুন বুধবার ওয়ায়েজীন হিসেবে থাকবেন মোহরা ওয়াইছিয়াহ দারুচ্ছুন্নাহ মাদরাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোরশেদুল কাদেরী, চরণদ্বীপ রজভীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা ইসহাক আনসারী, মহাম্মদিয়া (সা.) শাহী জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব মাওলানা সেলিম জিহাদী। ২য় দিন ২৫ জুন বৃহস্পতিবার ওয়ায়েজীন হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক হযরতুলহাজ্ব আল্লামা ড. এস এম বোরহান উদ্দিন, রাঙ্গুনিয়া নুরুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস হযরতুলহাজ্ব আল্লামা আ.ন.ম. নাজমুল হোসাঈন নঈমী (ম.), পশ্চিম কুধুরখীল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ এনামুল হক কুতুবী। ৩য় দিন ২৬ জুন শুক্রবার ওয়ায়েজীন হিসেবে থাকবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার ফকিহ হযরতুলহাজ্ব আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, মসজিদে গাউসুল আজম মাইজভাণ্ডারী শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম। মাহফিলে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সকলের প্রতি দাওয়াত জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park