
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাইন্দং আমতলী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পিতা ও পুত্র ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পিতা স্থানীয় মোটরসাইকেল মেকানিক শাহজান। দুর্ঘটনার সময় তিনি তার পুত্রকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা দুর্ঘটনার জন্য দায়ী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।