
পবিত্র আহলে বায়ত-ই-রাসূল (সা.)-এর স্মরণে আজিমুশশান শোহাদায়ে কারবালা মাহফিল ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী গোপালঘাটা শাখার উদ্যোগে সংগঠনের স্থায়ী কার্যালয় গাউসিয়া হক ভাণ্ডারী দায়রা শরীফে এ মাহফিলের আয়োজন করা হয়।
গত ১৭ জুন অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি আলহাজ আবুল কালাম মাইজভাণ্ডারী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর দরবার শরীফ গাউছিয়া মছিহ্ মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন শাহাজাদা সৈয়দ মুহাম্মদ শাহাদাত হোসাইন মির্জাপুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা রাশেদুল আলমের সঞ্চালনায় মাহফিল শুরু হয় হাফেজ মাওলানা মঈন উদ্দীনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আহমদিয়া রহমানিয়া আলতাফিয়া সুন্নীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি ইলিয়াস হোসাইন মাইজভাণ্ডারী। বিশেষ আলোচক ছিলেন মাদ্রাসায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা কামরুজ্জামান নেজামী, মাওলানা শফিউল আজম সাকিব, মাওলানা হান্নান উদ্দীন রাসেল, মাওলানা নাছির উদ্দীন জামি ও মাওলানা আব্দুল আজিজ।
মাহফিলে উপস্থিত ছিলেন আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী গোপালঘাটা শাখার সভাপতি জনাব শেখ মুহাম্মদ ইসমাইল, ইউপি সদস্য জনাব ইফতেখার উদ্দিন মুরাদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, হাজী ইলিয়াস, মাওলানা ইউনুস, জনাব আলী নেওয়াজ, মোহাম্মদ হারুন, সৈয়দ জামশেদ উদ্দিন, মাহমুদ আলী, আমির হোসেন, জয়নাল আবেদীন সৌরভ, মোহাম্মদ আলী হোসেন, ইব্রাহিম সাত্তার আবু, মোহাম্মদ ওমর ফারুক, তহিদুল আলম, হায়দার আলী, মনজুরুল ইসলাম, রাশেদুল করিম, নুরুল আবছার খালেদ, নাছির উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলে বক্তারা কারবালার শিক্ষা, ত্যাগ, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার গুরুত্ব তুলে ধরেন এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।