
গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরীফের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এই বছরও ৫ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল উপলক্ষে ১ম প্রস্তুতি সভা মোহাম্মদ আলী’র সভাপতিত্বে গত ০৮ মে ২০২৬ বাদ মাগরিব খানকাহ্ শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সৈয়দ মাওলানা আবু আহম্মদ এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য মো. ফজলুল হক ফজু, মাওলানা হাবিবুল হোসাইন, হাফেজ মো. হারুনুর রশীদ, মাওলানা মো. মুজিবুল হক, মো. রুকনুজ্জামান টুটুল, সংগঠনের সভাপতি মো. শওকত হোসেন রুবেল, সাধারণ সম্পদাক মো. খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সৈয়দ জাবের সরওয়ার, সমন্বয়ক মেজবাহ উদ্দিন, মোহাম্মদ আকতার হোসেন, মো. সাইফুল ইসলাম, আব্দুর রফ, জিয়াউল হাসান সাঈদ, নুর মিয়া, রানা সরকার, আব্দুল হাকিম প্রমূখ। সভায় মোহাম্মদ আলী ৫ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল সুসম্পন্ন করার ক্ষেত্রে সবার সর্বাত্মক সহযোগিতার আহ্বান করেন।