
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানায় শাহাদাতে কারবালা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাফায়াত হোসাইন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা রাশেদ আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, কারবালার ঘটনা শুধু একটি ঐতিহাসিক শোকগাথা নয়; এটি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত। ইমাম হোসাইন (রা.) ও আহলে বাইতে রাসুল (দ.)-এর আত্মত্যাগ যুগে যুগে মুসলিম উম্মাহকে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। সভাপতির বক্তব্যে মোহাম্মদ আনোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কারবালার শিক্ষা কেবল আবেগে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং সততা, নৈতিকতা, তাকওয়া ও মানবিক মূল্যবোধকে জীবনে ধারণ করাই হবে শোহাদায়ে কারবালার প্রতি প্রকৃত শ্রদ্ধা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাফেজ মহিউদ্দিন, হাফেজ ইরফানুল ইসলাম ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। শেষে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালিত হয়।