1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.)’র অবদান শীর্ষক সেমিনার ১৩ জুন

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৮ বার পঠিত

আল্লামা ফরহাদাবাদী ফাউন্ডেশনের আয়োজনে হাটহাজারী ফরহাদাবাদ দরবার শরীফের প্রাণপুরুষ উপমহাদেশের অন্যতম যুগশ্রেষ্ঠ কলম সম্রাট, মুফতীয়ে আজম বাহরূল উলুম খলিফায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী শায়খুল ইসলাম শাহ্সুফী আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.)’র পবিত্র চান্দ্রবার্ষিকী (ক্বমরী) ওরশ শরীফ উপলক্ষে “ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.)’র অবদান” শীর্ষক সেমিনার চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই বিপ্লব হল (৮ম তলা) আগামী ২৭ জিলহজ্ব ১৩ জুন ২০২৬খ্রি. শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে ফরহাদাবাদী রাহনুমায়ে শরীয়ত ও পীরে ত্বরিকত মুফতী আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল (দ.), আওলাদে গাউসুল আজম, মোন্তাজেম, জিন্মাদার ও মাইজভাণ্ডারী শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহাজাদা ডাঃ সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)। সেমিনারে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park