1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

আত্মশুদ্ধির আলোয় স্মরণীয় এক সন্ধ্যা: মরহুম শায়েস্তা খান আল-আজহারী (রহ.)-এর স্মরণসভা ও আজীবন সম্মাননা প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৫ বার পঠিত

আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর আধ্যাত্মিক ও সামাজিক সংগঠন ‘তাজকিয়া’-এর উদ্যোগে এক আবেগঘন স্মরণসভা ও আজীবন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, প্রাজ্ঞ ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক ও মাইজভাণ্ডারী গবেষক মরহুম মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল-আজহারী (রহ.)-এর স্মরণে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও মর্যাদাপূর্ণ পরিবেশে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াত, নাতে রাসূল (দ.) এবং আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যপূর্ণ মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের গৌরবময় সূচনা হয়। মরহুমের বহুমাত্রিক ব্যক্তিত্ব, তাসাউফ সাধনা ও মাইজভাণ্ডারী ত্বরিকার ওপর গবেষণাধর্মী কাজ নিয়ে সহকর্মী হিসেবে দীর্ঘদিনের পথচলার স্মৃতিচারণা করেন মাইজভাণ্ডারী একাডেমির সচিব অধ্যাপক জহুর উল আলম এবং মাদ্রাসা-এ গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্রভাষক ও তাজকিয়ার সাবেক সহ-সভাপতি মাওলানা মোঃ মুজিবুল হক। পরবর্তীতে মরহুমের কর্মময় জীবন, অনবদ্য নৈতিক আদর্শ, আধ্যাত্মিক অবদান এবং তাজকিয়ার প্রতিষ্ঠা, বিকাশ ও সংগঠনটিকে নিয়ে তাঁর দূরদর্শী ভিশনসহ অনন্য ভূমিকার ওপর আলোকপাত করে অত্যন্ত আবেগঘন স্মৃতিচারণ করেন তাজকিয়া-এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ আবু নাসের নুর অন্তু। অনুরূপভাবে, তাজকিয়া’র প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা হিসেবে তাঁর ছায়াতুল্য অবদান, আদর্শিক জীবন ও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন সংগঠনের সম্মানিত উপদেষ্টাদ্বয় অধ্যাপক মীর তরিকুল আলম ও এইচ.এম. রাশেদ খান। অনুষ্ঠানে বিশেষ স্মৃতিচারণ, পারিবারিক আদর্শ ও মরহুমের সামগ্রিক জীবনযাপনের নানা হৃদয়স্পর্শী দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মরহুমের শ্রদ্ধাভাজন বড় ভাই, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। তিনি নতুন প্রজন্মের আত্মগঠনে মরহুমের আদর্শিক জীবন থেকে শিক্ষা গ্রহণের গুরুত্ব ও আহ্বান তুলে ধরেন। অনুষ্ঠানের অন্যতম আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত ছিল মরহুমের পরিবারের হাতে “আজীবন সম্মাননা স্মারক” তুলে দেওয়া। তাজকিয়ার প্রতি তাঁর অসামান্য অবদান, সংগঠনের আদর্শ প্রতিষ্ঠা ও অভিভাবকসুলভ দিকনির্দেশনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাজকিয়া পরিবারের পক্ষ থেকে এই স্মারক অর্পণ করা হয়। পরিশেষে, সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রমিজ আলী। তিনি মরহুমের প্রজ্ঞা, আদর্শ ও দিকনির্দেশনাকে তাজকিয়ার ভবিষ্যৎ পথচলার মূল প্রেরণা হিসেবে ধারণ করার উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমের রুহের মাগফিরাত ও পরকালীন উচ্চ মাকাম কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন তাঁর বড় ভাই প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। উক্ত স্মরণসভায় মরহুমের পরিবারবর্গ, মাইজভাণ্ডারী একাডেমি ও ট্রাস্টের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, তাজকিয়ার উপদেষ্টা পরিষদ, সিনিয়র সদস্যবৃন্দ, কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন। তাজকিয়া পরিবার মরহুম শায়েস্তা খান আল-আজহারী মাইজভাণ্ডারী (রহ.)-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা তিনি যেন উনাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park