
আগামী ১৫ই মে হারুয়ালছড়ি ইউনিয়ন গাউসিয়া কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
অরাজনৈতিক ও সেবা মূলক ধর্মীয় সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন -২০২৬ আগামী ১৫ই মে ২০২৬ রোজ:শুক্রবার বিকাল :২.০০ ঘটিকা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলার শান্তিরহাটস্থ সুজানগর মুরিরুল উলুম মাদ্রাসা হল রুমে এই বিশেষ কাউন্সিল অধিবেশনটি আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উক্ত অধিবেশনে কমিটির ঈমান, আকিদা, ঐক্য, কিদমত ও আত্মশুদ্ধি -এই মূল মন্ত্রকে সামনে রেখে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে। উক্ত কাউন্সিল অধিবেশনে সংগঠনের সকল স্তরের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী এবং ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। গাউছিয়া কমিটি কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত কাউন্সিলে উপস্থিত থেকে দিক – নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।