1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাজকিয়ার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘তাসাওউফ: তারুণ্যের আত্মঅন্বেষণ ও আত্মজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত, ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত আজ মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ আমার আম্মা – কিংবদন্তির আম্মাজান ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন , গাউছুলআজম মাইজভাণ্ডারীর জন্ম দ্বি-শতবার্ষিকী উপলক্ষে জিয়ারত কাফেলা অনুষ্ঠিত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:)’র ৩৮ তম ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহালয়া থেকে দশমী, জগৎ জননী মা দূর্গা হল বাঙালির আবেগ। ​চট্টগ্রাম প্রবর্তক মোড়ে সৈয়দ মনসুর আহমেদের প্রথম বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত শাহসূফি মাওলানা হজরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ- বাবা ভান্ডারী কেবলা কাবার পবিত্র খোশরোজ শরীফ ১২ অক্টোবর

ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত


চট্টগ্রামের ফটিকছড়িতে আনসার ও ভিডিপির উদ্যোগে সবুজ বনায়ন ও বৃক্ষরোপণ অভিযান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
​আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় ফটিকছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং আনসার-ভিডিপি ক্লাব সমিতি প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
​দক্ষিণ পাইন্দং আনসার-ভিডিপি ক্লাব সমিতির সভাপতি ও ফটিকছড়ি উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আবদুল খালেকের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক হাসান আহমেদ, দক্ষিণ পাইন্দং আনসার-ভিডিপি ক্লাব সমিতির সহ-সভাপতি ও পাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক দলপতি হাজী মো. নুরুল ইসলাম।
​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সমিতির সাধারণ সম্পাদক, পাইন্দং ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার সাংবাদিক মুহাম্মদ নেজাম উদ্দিন, পাইন্দং ইউনিয়ন দলনেতা শুভ্র বড়ুয়া সুমন, কাঞ্চননগর ইউনিয়ন দলনেতা সাজেদুল ইসলাম সাজু এবং দলনেতা আজিজ।
​অনুষ্ঠানে দক্ষিণ পাইন্দং আনসার-ভিডিপি ক্লাব সমিতির সকল স্তরের কর্মকর্তা, পাইন্দং ইউনিয়ন আনসার-ভিডিপির সদস্যবৃন্দ এবং দক্ষিণ পাইন্দং কারণ শিকদার বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা অংশ নেন। কর্মসূচি শেষে উপস্থিত সদস্যদের মাঝে ও সমিতি প্রাঙ্গণে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park