1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাজকিয়ার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘তাসাওউফ: তারুণ্যের আত্মঅন্বেষণ ও আত্মজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত, ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত আজ মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ আমার আম্মা – কিংবদন্তির আম্মাজান ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন , গাউছুলআজম মাইজভাণ্ডারীর জন্ম দ্বি-শতবার্ষিকী উপলক্ষে জিয়ারত কাফেলা অনুষ্ঠিত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:)’র ৩৮ তম ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহালয়া থেকে দশমী, জগৎ জননী মা দূর্গা হল বাঙালির আবেগ। ​চট্টগ্রাম প্রবর্তক মোড়ে সৈয়দ মনসুর আহমেদের প্রথম বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত শাহসূফি মাওলানা হজরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ- বাবা ভান্ডারী কেবলা কাবার পবিত্র খোশরোজ শরীফ ১২ অক্টোবর

ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন ,

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

মহান ২৬শে আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৮তম বার্ষিক উরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ধর্মপুর ১নং ওয়ার্ড শাখার আয়োজনে এবং তাজকিয়া’র সহযোগিতায় অদ্য ৩০শে সেপ্টেম্বর২০২৬ইংরেজী বুধবার উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচিতে বিদ্যালয়ের ১৫০-এর অধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি ৩৫০ এর অধিক ছেলে ও মেয়ে শিক্ষার্থীর জন্য পৃথকভাবে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা।ছেলেদের কর্মশালা পরিচালনা করেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাবেক সভাপতি ডা. কৌশিক সায়মন শুভ এবং মেয়েদের কর্মশালা পরিচালনা করেন ডা. রিহুল জান্নাত।কর্মশালায় সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের প্রভাব, দুর্বলতা ও ক্লান্তি, মেজাজের পরিবর্তন, পড়াশোনায় মনোযোগ, কিশোর-কিশোরীদের মানসিক সুস্থতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবংস বয়ঃসন্ধিকালীন বিভিন্ন শারীরিক পরিবর্তন ও সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্নের উত্তর, তাৎক্ষণিক পরামর্শ এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, তাজকিয়া’র সাবেক সহ-সভাপতি আবু সালেহ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান হাসান, জনসংযোগ বিষয়ক সম্পাদক আলী রেজা সাবের, তাজকিয়া ফটিকছড়ি উপজেলা শাখার সদস্যবৃন্দ এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ধর্মপুর ১নং ওয়ার্ড শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক ও জনকল্যাণমূলক উদ্যোগ আয়োজনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকামণ্ডলী সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।সম্প্রীতির মেলবন্ধনে, আত্মশুদ্ধির চেতনায় এবং মানবকল্যাণের অঙ্গীকারে–তারুণ্যের শক্তিকে সঙ্গে নিয়ে তাজকিয়া ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ধর্মপুর ১নং ওয়ার্ড শাখার এই সম্মিলিত প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা আমাদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park