

চট্টগ্রামের ফটিকছড়িতে আনসার ও ভিডিপির উদ্যোগে সবুজ বনায়ন ও বৃক্ষরোপণ অভিযান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় ফটিকছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং আনসার-ভিডিপি ক্লাব সমিতি প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
দক্ষিণ পাইন্দং আনসার-ভিডিপি ক্লাব সমিতির সভাপতি ও ফটিকছড়ি উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আবদুল খালেকের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক হাসান আহমেদ, দক্ষিণ পাইন্দং আনসার-ভিডিপি ক্লাব সমিতির সহ-সভাপতি ও পাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক দলপতি হাজী মো. নুরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সমিতির সাধারণ সম্পাদক, পাইন্দং ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার সাংবাদিক মুহাম্মদ নেজাম উদ্দিন, পাইন্দং ইউনিয়ন দলনেতা শুভ্র বড়ুয়া সুমন, কাঞ্চননগর ইউনিয়ন দলনেতা সাজেদুল ইসলাম সাজু এবং দলনেতা আজিজ।
অনুষ্ঠানে দক্ষিণ পাইন্দং আনসার-ভিডিপি ক্লাব সমিতির সকল স্তরের কর্মকর্তা, পাইন্দং ইউনিয়ন আনসার-ভিডিপির সদস্যবৃন্দ এবং দক্ষিণ পাইন্দং কারণ শিকদার বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা অংশ নেন। কর্মসূচি শেষে উপস্থিত সদস্যদের মাঝে ও সমিতি প্রাঙ্গণে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ করা হয়।