
“গাউছুলআজম মাইজভাণ্ডারীর খলিফাগণ আমাদের আধ্যাত্মিক বাতিঘর”
– শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী
মাইজভাণ্ডার শরীফের অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ ও মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক গাউছুলআজম মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর ‘দ্বি-শততম বেলাদত (জন্ম) বার্ষিকী’ উপলক্ষে গৃহীত কর্মসূচীর আলোকে ‘জেয়ারতে খোলাফায়ে গাউছুলআজম মাইজভাণ্ডারী কাফেলা-২০২৬’ এর দ্বিতীয় পর্ব হাটহাজারী ও ফটিকছড়ি (আংশিক) উপজেলায় বিগত ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি, শনিবার আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় সফলভাবে সম্পন্ন হয়েছে। আওলাদে রাসুল, আওলাদে গাউছুলআজম মাইজভাণ্ডারী, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবার শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.) কর্তৃক অছিয়তনামা মোতাবেক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবার ও আঞ্জুমান কেন্দ্রীয় পরিষদের মান্যবর ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.)-নেতৃত্বে ও শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)-এর উপস্থিতিতে এ কাফেলায় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপী, শাহজাদা সৈয়দ মুনিরুল কুদ্দুছ আকবরী হাওলাপুরী, শাহজাদা সৈয়দ মোকাররম আমিরী, শাহজাদা সৈয়দ মোরশেদুজ্জামান আমিরী, শাহজাদা আমির উদ্দীন শাহ আমিরী, শাহজাদা সৈয়দ আশরাফুজ্জামান আমিরী। মাইজভাণ্ডার শরীফে গাউছুলআজম শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.), বাবা ভাণ্ডারী শাহসুফি সৈয়দ গোলাম রহমান মাইজভাণ্ডারী ( ক.)-এর রওজা শরীফ ও অছিয়ে গাউছুলআজম শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.) পারিবারিক কবরগাহ ‘বাগে হোসাইনী’ জিয়ারতের মাধ্যমে প্রায় শতাধিক গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দান থেকে এ কাফেলা সূচীত হয়। পর্যায়ক্রমে খলিফায়ে গাউছুলআজম মাইজভাণ্ডারী আজিমনগর দরবারে শাহসুফি সৈয়দ আব্দুল মজিদ শাহ (র.), মতিভাণ্ডার দরবারে শাহসুফি মতিউর রহমান শাহ (বি.এ.) (র.), মন্দাকিনী দরবারে শাহসুফি বজলুল করিম মন্দাকিনী (র.), ফরহাদাবাদ দরবারে শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (র.), ধলই আমিনভাণ্ডারে শাহসুফি সৈয়দ আমিনুল হক প্রকাশ পানি শাহ (র.), সাদেকনগর গুমানমর্দনে শাহসুফি আব্দুল জলিল প্রকাশ বালু শাহ (র.), পশ্চিম মির্জাপুর শাহসুফি তফাজ্জল আহমদ শাহ (র.), ফতেহপুর দরবারে শাহসুফি সৈয়দ বাঁচা শাহ ফতেহপুরী (র.) এবং গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.) ফয়েজধন্য বিশিষ্ট মুরীদান ফরহাদাবাদে শাহসুফি নূর আলী মিয়াঁ (র.), ধলইয়ে শাহসুফি আইয়ুব আলী সাব-রেজিষ্ট্রার ও শাহসুফি ফয়েজ আহমদ চৌধুরী (র.)-এর রওজা জিয়ারত করা হয়। এছাড়া, মির্জাপুর দরবারে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.)-এর পীরভাই ও বেয়াই শাহসুফি সৈয়দ মছিউল্লাহ মির্জাপুরী (র.) ও ধলইয়ের প্রখ্যাত অলিয়ে কামেল হজরত শাহজাহান শাহ (র.)-এর মাজার শরীফও জিয়ারত করা হয়। শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.) বলেন, গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.)-এর খোলাফায়ে এজামগণ মাইজভাণ্ডারী তরিকার অনুসারীদের জন্য আধ্যাত্মিক বাতিঘর। তাঁদের দরবারে উপস্থিত হয়ে জিয়ারত করতে পারা এই তরিকার অনুসারীদের জন্য অনন্য সৌভাগ্য ও রহমতের উপলক্ষ। এ জিয়ারত কাফেলা সার্বিকভাবে সফল করতে সংশ্লিষ্ট সকল দরবারের সম্মানিত আওলাদবৃন্দ ও আঞ্জুমানের খাদেমানদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
