1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাজকিয়ার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘তাসাওউফ: তারুণ্যের আত্মঅন্বেষণ ও আত্মজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত, ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত আজ মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ আমার আম্মা – কিংবদন্তির আম্মাজান ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন , গাউছুলআজম মাইজভাণ্ডারীর জন্ম দ্বি-শতবার্ষিকী উপলক্ষে জিয়ারত কাফেলা অনুষ্ঠিত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:)’র ৩৮ তম ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহালয়া থেকে দশমী, জগৎ জননী মা দূর্গা হল বাঙালির আবেগ। ​চট্টগ্রাম প্রবর্তক মোড়ে সৈয়দ মনসুর আহমেদের প্রথম বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত শাহসূফি মাওলানা হজরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ- বাবা ভান্ডারী কেবলা কাবার পবিত্র খোশরোজ শরীফ ১২ অক্টোবর

সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:)’র ৩৮ তম ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত ‘গ’ জোন কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের সকল শাখা কমিটি নিয়ে আয়োজিত যিকিরে মিলাদে মোস্তফা (দ:) ও আসন্ন মহান ২৬ আশ্বিন বিশ্বঅলী শাহান শাহ্ হয়রত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক:)’র ৩৮ তম ওরশ শরীফ উপলক্ষে, মাইজভান্ডারি দর্শন শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল আল আবির ফ্রুট ভেজিটেবল মার্কেটস্থ প্লুসিস রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়। গ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ শফিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চলনা করেন, গ’জোনের সাংগঠনিক সমন্বয়কারী জানে আলম জাহাঙ্গীর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মওলানা রবিউল হোসেন, নাতে রাসূল (দ:) পরিবেশন করেন, আব্দুল্লাহ জুনায়েদ, মাইজভান্ডারি কালাম পরিবেশন করেন, আক্কাস,জনাব, মোবারক হোসেন।
অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মওলানা দিদারুল আলম, গ’জোনের সাংগঠনিক সমন্বয়কারী অহমদ উল্লাহ চৌধুরী যুবরাজ, ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ বখতিয়ার, মোহাম্মদ আলী, সাবেক সমন্বয়কারী, মোহাম্মদ হাবিব উল্লাহ, মোহাম্মদ আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান ও মোস্তাক আহমেদ সহ মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সংযুক্ত আরব আমিরাত (ক,খ,গ)’ জোনের শাখা কমিটির উপদেষ্টা, সভাপতি, সম্পাদক উপস্থিত ছিলেন। অতিথির বক্তব্যে, গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী আহমদ উল্লাহ চৌধুরী যুবরাজ, মাইজভান্ডারি দর্শন, তাওহীদে আদিয়ান,আদলে মোতলাক ও আসন্ন মহান ২৬ আশ্বিন ওরশ শরীফের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন। অনুষ্ঠানে সাংগঠনিক সমন্বয়কারীগণ, মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সংযুক্ত আরব আমিরাত (ক,খ,গ) জোনের শাখা কমিটির উপদেষ্টা, সভাপতি, সম্পাদকগণ আলোচনায় অংশ গ্রহন করে মিলাদে মোস্তফা (দ:) ও আসন্ন মহান ২৬ আশ্বিন ওরশ শরীফের সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানের সভাপতি, গ’জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ শফিউল আলম তার বক্তব্যে উপস্থিত সকল শাখা কমিটির মেহমানদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন মহান ২৬ আশ্বিন ওরশ শরীফে সবাইকে স্বতস্ফুর্ত অংশগ্রহন করার জন্য অনুরোধ করে বক্তব্য সমাপ্ত করেন। মিলাদ কিয়াম পরিচালনা করেন মওলানা জুবাইদুল হক। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মওলানা দিদারুল আলম। উপস্থিত সকল মেহমানদের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমস্ত কার্যক্রম সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park