1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাজকিয়ার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘তাসাওউফ: তারুণ্যের আত্মঅন্বেষণ ও আত্মজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত, ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত আজ মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ আমার আম্মা – কিংবদন্তির আম্মাজান ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন , গাউছুলআজম মাইজভাণ্ডারীর জন্ম দ্বি-শতবার্ষিকী উপলক্ষে জিয়ারত কাফেলা অনুষ্ঠিত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:)’র ৩৮ তম ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহালয়া থেকে দশমী, জগৎ জননী মা দূর্গা হল বাঙালির আবেগ। ​চট্টগ্রাম প্রবর্তক মোড়ে সৈয়দ মনসুর আহমেদের প্রথম বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত শাহসূফি মাওলানা হজরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ- বাবা ভান্ডারী কেবলা কাবার পবিত্র খোশরোজ শরীফ ১২ অক্টোবর

​চট্টগ্রাম প্রবর্তক মোড়ে সৈয়দ মনসুর আহমেদের প্রথম বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭৬ বার পঠিত

২৯শে সেপ্টেম্বর ২০২৬ইংরেজী মঙ্গলবার চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়স্থ হযরত শাহ সুফি সৈয়দ বদনা শাহ মিঞা (রহ.) মাজার শরীফের খাদেম, আউলাদ ও প্রধান মোতাওয়াল্লি মরহুম জনাব সৈয়দ মনসুর আহমেদের প্রথম বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণ এবং ষোলশহর আবাসিক এলাকা জামে মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
​উল্লেখ্য, মরহুম সৈয়দ মনসুর আহমেদ ২০২৫ সালের ৬ রবিউস সানি ইন্তেকাল করেন। তিনি জীবনের প্রায় ৫০ বছর ঐতিহ্যবাহী বদনা শাহ মাজার শরীফের খেদমতে নিয়োজিত ছিলেন। মাজারের পবিত্রতা, ঐতিহ্য ও আমানত রক্ষা এবং ভক্ত-আশেকানদের সেবায় তাঁর নিবেদিত ভূমিকা স্মরণীয় করে রাখতে প্রতি বছর ৬ রবিউস সানি তাঁর বাৎসরিক ফাতেহা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর তাঁর প্রথম বাৎসরিক ফাতেহা উদযাপিত হলো।অনুষ্ঠিত মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.), মিলাদ-কিয়াম ও ফাতেহা পাঠ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা মরহুম সৈয়দ মনসুর আহমেদের দীর্ঘ অর্ধশতাব্দীর খেদমত ও দায়িত্বশীলতার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মাজার শরীফের ধর্মীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।মাহফিলে হযরত সৈয়দ শফি শাহ ইয়েমেনী (রাঃ) প্রকাশ হযরত শাহ সুফি সৈয়দ বদনা শাহ মিঞা (রাঃ)-এর আওলাদ ও বংশধরগণের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া হযরত সৈয়দ ফতেহ আলী মিঞা (রাঃ), হযরত সৈয়দ চাঁন্দ মিঞা (রাঃ), হযরত সৈয়দ মোঃ ইসমাইল (রাঃ), হযরত সৈয়দ মকবুল আহমদ (রাঃ), সৈয়দ মোঃ ইউসুফ মিঞা, সৈয়দ নাছির আহমদ, মরহুম সৈয়দ মনসুর আহমেদ, সৈয়দ অলি আহমদ ও সৈয়দ আবুল হাশেমসহ দরবার শরীফের সকল প্রয়াত বংশধরদের রুহের মাগফিরাত কামনা করে ইসালে সওয়াব করা হয়। একই সাথে মরহুমের সহধর্মিণী মরহুমা জনাবা রেহেনা বেগমসহ পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যদের জন্য দোয়া করা হয়।
​অনুষ্ঠানে মাজারের খাদেম, ভক্ত-মুরিদ, আশেকান, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park