বাংলাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রতিষ্ঠাতা গাউসুল আযম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) এর জন্ম দ্বিশতবার্ষিকী ও ১২০তম মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে Shahanshah Hazrat Syed Ziaul Huq Maizbhandari Trust (SZHM Trust) এর ১০ দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে আগামী ২৫ এপ্রিল, ২০২৬ইং “ত্রয়োদশ আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন-২০২৬” চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই-বিপ্লব স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের মাননীয় সাংসদ আবু সুফিয়ান এম.পি। এতে বিভিন্ন ধর্মের ধর্মগুরু ও প্রাজ্ঞ আলোচকগণ অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় “পরিবর্তনশীল বিশ্বে ধর্মসাম্যের প্রয়োজনীয়তা ও ধর্মগ্রন্থ সমূহে এর নির্দেশনা” এর উপর আলোচনায় অংশগ্রহণ করবেন। উক্ত সম্মিলনকে সফল করতে আপনি/আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন উক্ত সম্মিলনের আহবায়ক চ.বি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন।