দুইদিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম নগরীর হামজারবাগস্থ গাউছিয়া শাহাজাহান মঞ্জিলে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বাদে আছর থেকে আলোচনা সভা, মিলাদ মাহফিল। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন গাউছিয়া শাহাজাহান মঞ্জিলের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ এস্কান্দর মির্জা চৌধুরী (মুকুট) মাইজভাণ্ডারী ও শাহজাদা সৈয়দ সেকান্দর মির্জা চৌধুরী (মহান) মাইজভান্ডারীসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।