২১শে রমজান, আগামী ১১ই মার্চ, রোজ: বুধবার বেলায়তের মহান সম্রাট শেরে খোদা হযরত আলী মর্তুজা (রা.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় হামজারবাগস্থ গাউছিয়া শাহাজাহান মঞ্জিলে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে বাদে আছর থেকে আলোচনা সভা, মিলাদ-কেয়াম,তাওয়াল্লোদে গাউছিয়া পাঠ ও দোয়া-মোনাজাত, ইফতার মাহফিল। তারাবিহর নামাজ শেষে মাহফিলে সেমা ও তাবাররুক বিতরণ। আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের প্রতি দাওয়াত জানানো হয়।