গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’র ২৭ যিলক্বদ চান্দ্রবার্ষিক ওরশ শরীফ স্মরণ ও অলিয়ে কাযী সৈয়দ আয়াত উদ্দিন (রহ.)’র ওরশ শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ইমাম হোসাইন রাদ্বি. ইসলামি বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সানজরী হজ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর নায়েব মুন্তাজেম, শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, খতমে বোখারী শরীফের মোনাজাত করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা কাযী আবদুল আলিম রিজভী। উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল কালাম, অধ্যক্ষ গোলাম মুহাম্মদ খান সিরাজী, পীরজাদা সৈয়দ মোকাম্মেল হক শাহ্ ফরহাদাবাদী, পীরে তরিকত মীর হাসানুল করিম মুনিরী, মাওলানা নুরুল আবসার শরীফ, ইলিয়াস চৌধুরী প্রমুখ।