ফটিকছড়ির উপজেলাধীন হাইদচকিয়া সূর্যগিরি আশ্রমে পণ্ডিত নিরোদলীলা গীতি বিদ্যাপীঠের উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাবতিথি উপলক্ষে শ্রীকৃষ্ণ পূজা, আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী গত ৪ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হয়। র্যালীটি পাইন্দং থেকে হাইদচকিয়া সূর্যগিরি আশ্রমে এসে র্যালী সমাপ্ত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের উত্তর জেলার সাধারণ সম্পাদক রোটারিয়ান অ্যাডভোকেট জুয়েল চক্রবর্তী।
এতে আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি জন্মাষ্টমী পরিষদের সভাপতি লিংকন চক্রবর্তী, সাধারণ সম্পাদক রবিন পাল, ফটিকছড়ি উত্তর উপজেলা সভাপতি সন্তোষ কুমার শীল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনি কান্তি দে, বিশিষ্ট ধর্মীয় বক্তা সুমন কুমার বণিক, মানস চক্রবর্তী, সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পরিচালনা পর্ষদের সভাপতি পণ্ডিত ড. তরুণ কুমার আচার্য কৃষ্ণ, বাগীশিক ফটিকছড়ি উপজেলার মহিলা সম্পাদিকা শিক্ষা অর্চ্চনা রাণী আচার্য, নিরোদ লীলা গীতি বিদ্যাপীঠের অধ্যক্ষ তুর্ণা আচার্য, সূর্যগিরি আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, ধীমান দাশ, টিটু চৌধুরী, কৃষ্ণ বৈদ্য, সমীর কান্তি দাশ, ঝুমুর সর্দ্দার, রুবেল শীল, মানিক বড়ুয়া, সোনারাম আচার্য, কুমার রতন, সুমন শীল, আদেশ বড়ুয়া, রণা শীল, প্রবীর আচার্য্য, সজিব শীল, বন্ধন আচার্য, আবু বড়ুয়া, শুল্লব দত্ত, অভিবসু মল্লিক, মিঠু দাশ গুপ্ত প্রমূখ।