বিশ্বঅলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক (ক.) মাইজভাণ্ডারীর প্রধান খলিফা, মাইজভাণ্ডারী দর্শনের মানসপুত্র, কুতুবুল ইরশাদ হজরত সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ (র.) মাইজভাণ্ডারীর ৩৭ তম পবিত্র ওরশ শরীফ মহাসমারোহে বক্তপুর ভাণ্ডার শরীফে আগামী ২১ আগস্ট ২০২৬খ্রি. শুক্রবার অনুষ্ঠিত হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে কোরআন খানি, মিলাদ মজলিস, ছেমা মাহফিল, আখেরী মুনাজাত ও নেয়াজ পরিবেশন। উক্ত ওরশ শরীফে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি দাওয়াত জানিয়েছেন বক্তপুর ভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন আহলে গাউছুল আজম মাইজভাণ্ডারী হজরত সৈয়দ নুরুল আতাহার (ম.)।