মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদের ২০২৬ খ্রিস্টাব্দের সাংবাৎসরিক স্নান ও মেলা সমাপনান্তে পুনর্মিলনী সভা আগামী ১৫ মে শুক্রবার সকাল ১০ ঘটিকায় মন্দাকিনী শিব মন্দিরে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সকল উপদেষ্টা, দাতা সদস্য, পৃষ্টপোষক, কেন্দ্রীয় ও শাখা কমিটির সদস্যবৃন্দদের উপস্থিতি ও মতামত একান্তভাবে কামনা করেন সভাপতি গোবিন্দ প্রসাদ মহাজন ও সাধারণ সম্পাদক পাঁচকড়ি শীল।