১৭ এপ্রিল ২০২৬ইং, শুক্রবার (বাদে এশা) আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বঅলি শাহানশাহ্ শাহ্সুফি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার স্নেহধন্য খলিফা, মীরে মাহ্ফিলে সামা, হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারী (রহ.)’র ৯তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে মাসিক ফাতেহা ও প্রস্তুতি সভা গাউছিয়া মছিহ্ মঞ্জিলে অনুষ্ঠিত হবে। উক্ত মাসিক ফাতেহা ও প্রস্তুতি সভায় অত্র মনজিলের সাথে সম্পৃক্ত সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সাজ্জাদানশীন সৈয়দ শাহাদাৎ হোসাইন মির্জাপুরী (ম.)।