আগামীকাল ৩০ অক্টোবর ২০২৬ রোজ জুমাবার, বাদে মাগরিব গাউসুল আজম হযরত শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক:) এর অন্যতম প্রধান খলিফা মারজাউল মাশায়েখুল আলম শায়খুল ইসলাম গাউছে জামান আল্লামা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক:) এর ৮২তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা আয়নায়ে ফয়েজ মওলা শাহ সুফি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী (রা) এর প্রতিষ্ঠিত আনজুমানে গাউছিয়া আমিনিয়া ফয়জিয়া আজিজিয়া কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় ফরহাদাবাদ দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সকলের প্রতি সদয় উপস্থিতি কামনা করেন আয়নায়ে ফয়েজ মওলা, রওনকে ফরহাদাবাদী, শাহসুফি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী (রা:) কর্তৃক মনোনীত মোন্তাজেম ও সাজ্জাদানশীনে ফরহাদাবাদ দরবার শরীফ শাহজাদা সৈয়দ ফখরুল আবেদীন রায়হান ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী ও শাহজাদা মাওলানা সৈয়দ ফয়সাল আবেদীন ফারহান ফরহাদাবাদী।