সন্ত্রাসমুক্ত ফটিকছড়ি গড়তে একতারা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৃহত্তর সুন্নি জোটের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান ডক্টর শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী। তিনি গত ৫ই ফেব্রুয়ারী২০২৬ইংরেজি দক্ষিণ ফটিকছড়ি আব্দুল্লাহপুর,ধর্মপুর, জাফত নগর, খিরাম, নানুপুর ও সমিতিরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ একথা বলেন।
তিনি আরো বলেন, একতারা প্রতীক শুধু একটি চিহ্ন নয় এটি দুর্নীতি ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক এবং জনগণের আমানত ভোটেই ফটিকছড়ির পরিবর্তন সম্ভব।
তিনি দাবি করেন, পুরো ফটিকছড়িতে একতারার পক্ষে জনসমর্থনের জোয়ার তৈরি হয়েছে। দেশকে সন্ত্রাসমুক্ত, মামলাবাজ ও অর্থ লুটপাটমুক্ত করতে হলে একতারার বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ফ্রন্ট নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এডভোকেট আবদুল হামিদ, মোহা্ম্মদ জয়নাল আবেদীন, তারেকুল ইসলাম, শহীদুল্লাহ, বিএসপি নেতা সাহাবুদ্দিন, মোহা্ম্মদ ওসমান প্রমুখ।