আগামী ১১ সেপ্টেম্বর রোজ শুক্রবার ফটিকছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম এর উদ্যোগে শিবকল্পতরু, মহাযোগী, ত্রিকালদর্শী, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬ তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে সারাদিন ব্যাপী বাবার পূজা, গীতাপাঠ, ধর্মীয় সঙ্গীতাঞ্জলি ও বিশ্বশান্তি গীতাযজ্ঞ ফটিকছড়ি কেন্দ্রীয় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সেবাশ্রম (সেবাখালা) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই মঙ্গলময় অনুষ্ঠানের প্রতিটি পর্বে আপনাদের স্ববান্ধব, স্বপরিজনের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা বিনম্রচিত্তে প্রার্থনা করেন শ্রীমৎ স্বামী উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী মহারাজ।