মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে ২১ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, রোজ সোমবার রাত ৯টায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন শ্বেতকুয়া শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা “ক” জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার দিদারুল আলম, সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর আলম। সভায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও দাওয়াতি কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।