গত ২৫ডিসেম্বর২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার ১০ই পৌষ বিশ্বঅলি শাহানশাহ্ হযরত শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.)'র ৯৭তম খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার ব্যবস্থাপনায় সারাদিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় অধিবেশন "আলোচনা সভা,মিলাদ মাহফিল, তাওয়াল্লাদে গাউসিয়া ও স্থানীয় জামে মসজিদের পেশ ইমামদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান" হরিণাদিঘীস্থ মাষ্টার নুর আহমদ চৌধুরীর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক মুহাম্মদ সাব্বির চৌধুরী, নাতে মোস্তাফা পরিবেশন করেন ধর্মীয় সম্পাদক মুহাম্মদ আইমন হোসেন, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন অর্থ সম্পাদক মুহাম্মদ একরাম হোসেন।অত্র শাখার সম্মানিত সভাপতি জনাব আহসান উল্লাহ চৌধুরী বিভন এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল হক সওদাগর।সম্মানিত আলোচকের বক্তব্য প্রধান করেন ফটিকছড়ি উপজেলা 'ক' জোনের সম্মানিত সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার মুহাম্মাদ দিদারুল আলম,
বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন অত্র সাবেক সভাপতি মুহাম্মদ সায়েম উদ্দিন চৌধুরী টিপু, সহ-সাধারণ সম্পাদক আনিস উদ্দিন সোহেল, সহ-সাধারণ সম্পাদক তানবির মুহাম্মদ শাপলা চৌধুরী।সাংগঠনিক সম্পাদক রাশেদ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুহাম্মদ জাবেদ মোরশেদ, কার্যনির্বাহী সদস্য মিজান উদ্দিন।যাদের মধ্যে সম্মাননা উপহার প্রদান করা হয়-মাওলানা মুহাম্মদ ওসমান গনী।
সাবেক সুপার, শাহ দৌলতিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।
মধ্যম হাইদ চকিয়া।মাওলানা মুহাম্মদ আলিম উদ্দিন।
পেশ ইমাম, বায়তুল মামুর জামে মসজিদ।
হাইদ চকিয়া।হাফেজ মাওলানা সাইফু উদ্দিন।
পেশ ইমাম, বায়তুন নুর জামে মসজিদ।
হরিণাদিঘী।হাফেজ মাওলানা আমান উল্লাহ।
পেশ ইমাম, বায়তুন নুর জামে মসজিদ।
হরিণাদিঘী।হাফেজ মাওলানা বেলাল উদ্দিন।
পেশ ইমাম, মোহাম্মদীয়া জামে মসজিদ।
ছমদ বাড়ী, হাইদ চকিয়া।হাফেজ মাওলানা মোহাম্মদ ইউচুপ।
পেশ ইমাম, মোহাম্মদীয়া জামে মসজিদ ছমদ বাড়ী, হাইদ চকিয়া।হাফেজ মাওলানা ওসমান গনি
পেশ ইমাম, কাজী পেলা গাজী জামে মসজিদ।
হাইদ চকিয়া।হাফেজ মাওলানা মোহাম্মদ রাহাত।
পেশ ইমাম, কাজী পেলা গাজী জামে মসজিদ।
হাইদ চকিয়া।মাওলানা এমদাদ উল্লাহ।
পেশ ইমাম, ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ী জামে মসজিদ।
হরিণাদিঘী।মুহাম্মদ ফজল করিম।
মুয়াজ্জিন,মাষ্টার নুর আহমদ চৌধুরী ইবাদত খানা।
হরিণাদিঘী।সভায় আরো উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা 'ক' জোনের সাংগঠনিক সমন্বয়কারী মুহাম্মাদ আলাউদ্দিন, কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুহাম্মদ আবদুল নঈম, মুহাম্মদ বদিউল আলম ড্রাইভার, মুহাম্মদ বাদশা মিয়া, মুহাম্মদ সোলাইমান, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জুনু, সাদ্দাম হোসেন, শওকত ওসমান,মুহাম্মদ সাইফুদ্দিন, কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,সদস্যমন্ডলী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।পরিশেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।