গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ওয়াকফ প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিসিয়াল আদেশে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ১৮ নং ধর্মপূর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হাছন আলী দারগা জামে মসজিদ সংশ্লিষ্ট আমিন শরীফ স্টেটের ( ই সি ৫২২২)১৯৩৭ সালের ওয়াকফ দলিল মোতাবেক তত্বাবধান ও সুষ্ঠু পরিচালনার স্বার্থে সাবেক মোতোয়াল্লী মরহুম দৌলত শরীফের ওয়ারিশ মোহাম্মদ শহিদুল ইসলাম কে মোতোয়াল্লী নিয়োগ দিয়েছেন।