চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন শাহনগর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সফল সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা শৃঙ্খলা, দক্ষতা ও দেশসেবার অঙ্গীকার নিয়ে নতুন যাত্রা শুরু করেন। প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণকারী সদস্যদের শারীরিক কসরত, শৃঙ্খলা, দলগত কাজ, নিরাপত্তা সচেতনতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা হয়।অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়। বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা শুধু আনসার সদস্য হিসেবেই নয়, বরং সুনাগরিক হিসেবে দেশের নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বক্তারা আরও উল্লেখ করেন, আনসার ও ভিডিপি বাহিনী অতীতের মতো ভবিষ্যতেও দেশ ও জনগণের পাশে থাকবে। এই মৌলিক প্রশিক্ষণ সদস্যদের নিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্ববোধকে আরও শাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।সমাপনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।