বিশ্ব অলি শাহান শাহ সৈয়্যদ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র অন্যতম খলিফা রুহুল আশেকীন, ছেরাজুছু ছালেকীন রাহনুমা-এ-তরিকত, মুর্শিদে কামেল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, হাজত রওয়া, মুশকিল কোশা হযরত বাবাজান সৈয়্যদ মীর মুহাম্মদ মহিউদ্দিন হারুন শাহ (ক.) মাইজভাণ্ডারী বিএ কেবলা কাবার খোশরোজ হাটহাজারী পূর্ব গুমান মর্দ্দন হারুন ভান্ডার দরবার শরীফে ২৩ ফেব্রুয়ারি, ১০ ফাল্গুন, সোমবার, যথাযথ মর্যাদায় সমারোহে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল পবিত্র রওজা শরীফ গোসল, খতমে কোরআন, ওয়াজ মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ, চেমা, কাওয়ালী মাহফিল ও আলোচনা সভা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন খোশরোজ শরীফ এন্তেজামিয়া কমিটির নেতৃবৃন্দ। খোশরোজ শরীফে আখেরি মোনাজাত পরিচালনা করেন হারুন ভান্ডার দরবার শরীফে এন্তেজামিয়া কমিটি আলহাজ্ব সৈয়্যদ মীর মোহাম্মদ কামাল উদ্দিন (ম.জি.আ)।