বিশ্ব অলি শাহান শাহ সৈয়্যদ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র অন্যতম খলিফা রুহুল আশেকীন, ছেরাজুছু ছালেকীন রাহনুমা-এ-তরিকত, মুর্শিদে কামেল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, হাজত রওয়া, মুশকিল কোশা হযরত বাবাজান সৈয়্যদ মীর মুহাম্মদ মহিউদ্দিন হারুন শাহ (ক.) মাইজভাণ্ডারী বিএ কেবলা কাবার ওরশ শরীফ হাটহাজারী পূর্ব গুমান মর্দ্দন হারুন ভান্ডার দরবার শরীফে ১৯ মে ২০২৬, ৫ জৈষ্ঠ্য, মঙ্গলবার, যথাযথ মর্যাদায় সমারোহে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে পবিত্র রওজা শরীফ গোসল, খতমে কোরআন, ওয়াজ মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ, চেমা ও কাওয়ালী মাহফিল। অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন হারুন ভান্ডার দরবার শরীফে এন্তেজামিয়া কমিটির পক্ষে আলহাজ্ব সৈয়্যদ মীর মোহাম্মদ কামাল উদ্দিন।