নগরীর ১৬নং শাহ আমানত লেইনস্থ আশেকানে গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মির্জাপুরী খানকাহ শরীফের উদ্যোগে ২৬ ফেব্রুয়ারি ইফতার মাহফিল মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন ছৈয়দ শাহাদাৎ হুছাইন মির্জাপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিকালে স্থানীয় দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অসচ্ছল মানুষদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের মনোনীত সাংগঠনিক সমন্বয়ক মো. কামাল, মো. উমর ফারুক, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মো. আলী আবরাহা দুলাল, শাখার সভাপতি মো. আবুল বশর, সেক্রেটারী মো. ইলিয়াছ বাহার টিটু, সহসভাপতি মো. জাবেদ, উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম, মো. আবু ছালেহ কাওয়াল, মো. কাসেম কাওয়াল, সাংগঠনিক সম্পাদক ফখরুদ-দীন বাবর, সহসম্পাদক মো. জসিম, মাওলানা মো. আজম, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। সিয়াম সাধনার উপর দোয়া ও মোনাজাত করেন মী-রে মেহফিলে সামা, হযরত মাওলানা ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী (ক.)’র একমাত্র আওলাদ সাজ্জাদানশীন ছৈয়দ শাহাদাৎ হুছাইন (ম.)।