বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহন করায় ও চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সরোয়ার আলমগীর এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার (২৭ফেব্রুয়ারী) ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি আসনে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি মাদক ও সন্ত্রাস নিমূলসহ সমৃদ্ধি ফটিকছড়ি গঠনে সকলের সহযোগিতা চেয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন।পাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মহিন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক লিটন এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নুরুল হুদা চৌধুরী, পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন, ভুজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিফন, বদিউল আলম তালুকদার, আবু আজম তালুকদার, মুনসুর আলম চৌধুরী, খালেদ বাবুল, নুরুল ইসলাম মেম্বার, মহিবউল্লাহ বাহার, সমাজ সেবক রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দীন, উপজেলা যুবদলের সভাপতি মিঞা মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু, শ্রমীক দল নেতা দৌলত মিয়া, সাহাব উদ্দিন, আব্দুল মালেক, মো. শাহিন, সাইফুদ্দিন সুমন, বদিউল আলম কন্ট্রাকটার, ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসি, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, মোহাম্মদ সাদ্দাম, রসুল আমিন, ওসমান কোম্পানি, রফিক কোম্পানী, মোহাম্মদ দিদার, বাবর চৌধুরীসহ আরো অনেকেই।