মাইজভান্ডারী গীতি আয়োজিত, মাইভান্ডারী গীতি মেলা ২৬ ও মাইজভান্ডারী গানের জলসা শীর্ষক ৫ বর্ষপূর্র্তি ৭ জানুয়ারী বুধবার, বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে আবৃত্তি শিল্পী ফারুক তাহেরের সঞ্চালনায় ও আহবায়ক আবু তালেব এর সভাপতিত্বে এবং সঙ্গীত শিল্পী সামশুল হায়দার তুষার তত্বাবধানে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান কে সমৃদ্ধ করেন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম এর পরিচালক মোঃ মাহফুজুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোঃ ড. মোঃ শেখ সাদী, শাহান শাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের সচিব অধ্যাপক এ.ওয়াই.এমডি. জাফর, জেলা শিল্পকলা একাডেমি’র কালচারাল অফিসার সৈয়দ মোঃ আয়াজ মাবুদ, এডভোকেট আব্দুল্লাহ মোঃ ইকবাল সহ মাইজভাণ্ডারী এ্যাপস এর উদ্যোক্তা আলিমুল হাকিম, সমন্বয়কারী আশরাফ সিদ্দিকী।
বক্তারা বলেন, মাইজভান্ডারী তরিকায় আমরা মূল ইসলাম কে খুঁজে পাই তার প্রতিটি পদক্ষেপে। আমাদের বিশ্বজুড়ে এ রকম ধর্ম ও তরিকা নিয়ে গাওয়া গান পৃথিবীর অন্য কোন তরিকায় নেই, আল্লাহ আমাদের সেই নেয়ামত দিয়ে পাঠিয়েছেন। মাইজভান্ডারী সাধনা প্রকৃত পক্ষে মাইজভাণ্ডারী পীরদের আল্লাহ যে ভাবে চালাতে বলেছেন এ জগৎ সংসার, সেই আলোতেই চলছে পৃথিবী। আলোচনা শেষে মাইজভাণ্ডারী গানের জলসা’য় কালাম পরিবেশন করেন মরমী শিল্পী আবু সালেহ, সাজ্জাদ হোসেন আরমান, নয়ন শীল, মোঃ নুর উদ্দীন, আকিব, অন্তুু শীল, সোহাদ। যন্ত্র সঙ্গীত সঙ্গতে ছিলেন কিবোর্ড তপন নয়ন আচায্য, অক্টোপ্যাড টিটু, তবলা ইমন, বাঁশী সুজন, বেহেলা সুমন নন্দী, বাংলা ঢোল প্রদীপ কর্মকার। সবশেষে সুন্দর একটি আয়োজন দেখার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন মাইজভান্ডারী গীতি’র সকল কর্মকর্তাবৃন্দ।