মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের আসন্ন জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা ১৫ এপ্রিল, বুধবার, সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর ২নং গেইটস্থ সেভেন স্কয়ার কেন্দ্রীয় দপ্তর মিলনায়তনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় পর্ষদের সদস্য আশরাফুজ্জামান আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক এ.ওয়াই. এম জাফর, কাজী নিজামুল ইসলাম, মীর মোহাম্মদ শফিউল আলম নিজাম, এম. মকসুদুর রহমান হাসনু, দিদারুল আলম, মন্জুরুল ইসলাম চৌধুরী, এস.এম. মহিব উল্লাহ্, এইচ. এম আবরাহা দুলাল, নাছির উদ্দিন, আবু তাহের, জসিম উদ্দীন খান, মোহাম্মদ ইউছুপ আলী প্রমুখ।