হাটহাজারীতে ৬ জুন শনিবার মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নাঙ্গলমোড়া ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড শাখার দায়রা উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, সদস্য মনজুরুল ইসলাম চৌধুরী, এস এম মহিব উল্লাহ, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোফান ঘাটা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কালাম মাইজভান্ডারী, হাটহাজারী উপজেলার সমন্বয়ক আলহাজ্ব হুসাইন মনজুর, সিরাজুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ আলাউদ্দিন আমিরী প্রমুখ।