০৭ আগস্ট'২৬ইং জুমা’বার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের হাসনাইন কমপ্লেক্সের দরবার হল কক্ষে আসন্ন ১০ রবিউল আউয়াল ২৪ আগস্ট২০২৬ইং ঐতিহাসিক জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল উদযাপন উপলক্ষে আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদ ও জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) প্রস্তুতি কমিটির যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব মুন্তাজেম, আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় সংসদের সভাপতি শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারীর সভাপতিত্বে সভায় সভার কার্যবিবরণী উপস্থাপন করেন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের মহাসচিব ও মাহফিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ্ব মাসুদ মাহমুদ,কেন্দ্রীয় সংসদের যুগ্ম সচিব মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ওরশ শরীফ সুপারভিশন কমিটির সভাপতি আলহাজ্ব আবু সুলতান,মনজিল প্রতিনিধি মুহাম্মদ আফাজ উদ্দিন,চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মুহাম্মদ মুসলিম উদ্দীন সওদাগর,
,কেন্দ্রীয় সদস্য ও মহানগর সমন্নয়ক মুহাম্মদ সওকত আলী চৌধুরী, মাহফিল প্রস্তুতি কমিটির সদস্য মুহাম্মদ সাইফুদ্দিন বিন আহমেদ,শাখা প্রতিনিধি মুহাম্মদ আলী শিকদার, কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ আমির আহমেদ,মুহাম্মদ কফিল উদ্দীনএতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের খাদেমানবৃন্দ, চট্টগ্রাম জেলা কমিটির, দায়রা ও আঞ্চলিক শাখার প্রতিনিধি, মাইজভাণ্ডার শরীফ পাঁচ পাড়ার সমাজ প্রতিনিধি,স্থানীয় জনপ্রতিনিধিসহ উপস্থিত ছিলেন।
সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে আসন্ন ২৪ আগস্ট ২৬,সোমবার জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলকে সফল ও স্বার্থক করার আহ্বান জানান।
দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর খাদেম মাওলানা মুহাম্মদ জাকের হোসেন মিলাদ ও মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন মুনাজাত পরিচালনা করেন ।